
চিত্রনায়িকা মৌসুমী, শিরীন শিলা, চিত্রনায়ক অমিত হাসান ও শাকিল খানসহ বিনোদনজগতের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের পঞ্চম কনভেনশন ২০২৬।
আজ রোববার, ১ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে আরও অনেক তারকা অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ঘোষিত প্রধান অতিথি ছিলেন গিয়াস আহমেদ এবং উদ্বোধক এম এম শাহীন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজী জামান উদ্দিন এবং প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ মাসুদ রানার নাম উল্লেখ করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলাম ও মহাসচিব ড. কামরুল ইসলামের পাশাপাশি কনভেনশনের দায়িত্বে ছিলেন আহ্বায়ক তরিকুল এইচ বাদল, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান এবং সদস্যসচিব মিন্টু কুমার রায়।
অনুষ্ঠানের ঘোষিত কর্মসূচিতে ছিল লাইভ কনসার্ট, এনওয়াইসি বাংলা ব্যান্ডের পরিবেশনা ও ফ্যাশন শো। দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশ ও নৈশভোজের ব্যবস্থার কথাও জানানো হয়।
কনভেনশনের উপস্থাপনায় ছিল অল কাউন্টি হেলথ কেয়ার রেফারেল সার্ভিসেস অব নিউইয়র্ক। প্লাটিনাম স্পনসর ছিল গোল্ডেন এজ।


মন্তব্য করুন